1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেসবুকে ফের আলোচনায় বান্নি পার্ক;  ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ চুনারুঘাটবাসীর  চুনারুঘাটে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি: হজের জন্য রাখা ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ বাহুবলে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণে তৎপর ওসি রুহুল আমিন চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ

চুনারুঘাটে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি: হজের জন্য রাখা ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গভীর রাতে এক সেনাসদস্যের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের কাপুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রেজিয়া খাতুন (৫৫) বাদী হয়ে একই গ্রামের মোঃ জয়নাল মিয়া (২৮) ও মোঃ শাকিল মিয়াসহ (২০) ১৬ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া খাতুনের এক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকায় ঢাকায় থাকেন এবং অপর ছেলে পড়াশোনার সুবাদে সিলেট শহরে অবস্থান করেন। বাড়িতে তিনি তাঁর অসুস্থ স্বামী মোঃ বাবুল মিয়া ও পুত্রবধূ ইতি আক্তারকে নিয়ে বসবাস করেন। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা এবং পূর্ব থেকেই তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরই জের ধরে ২০ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ১৬ জন অভিযুক্ত পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজিয়া খাতুনের বসতবাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে রেজিয়া খাতুন ও তাঁর পুত্রবধূ ইতি আক্তারের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে রেজিয়া খাতুন ও তাঁর স্বামীর পবিত্র হজে যাওয়ার জন্য জমানো নগদ ৭,০০,০০০ (সাত লাখ) টাকা, প্রায় ১০,৭৫,০০০ (দশ লাখ পঁচাত্তর হাজার) টাকা মূল্যের ০৫ ভরি স্বর্ণালংকার এবং আরও প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

যাওয়ার সময় এ বিষয়ে কোনো মামলা-মোকদ্দমা করলে পরিবারের সবাইকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় তারা। পরবর্তীতে প্রতিবেশী ও সাক্ষীরা এসে তাঁদের হাতের বাঁধন খুলে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews