1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার জায়গায় নিয়ে যেতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারের দি সিলেট বাপেট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বর্তমান বাংলার পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন, মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণ। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিতে হবে।

দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাস-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোটার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে।

আরও উপস্থিত ছিলেন দৈনিক কালনেত্রের সম্পাদক, কবি ও সাংবাদিক আসাদ ঠাকুর, দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বরণ সিংহসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews