1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে গভীর রাতে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ উৎপাদন ও মাদক কারবারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, গাঁজা, নগদ অর্থ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

১৭ জানুয়ারি দিবাগত গভীর রাতে চুনারুঘাট আর্মি ক্যাম্পের উদ্যোগে চাঁনপুর বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালে দেশীয় মদ পান করার সন্দেহে মো. লুৎফর রহমান ও সুনীল মোদি নামের দুই ব্যক্তিকে আটক করে সেনা টহল দল। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চাঁনপুর বাজার এলাকার বিষ্ণুনাথের বাড়িতে অভিযান চালায়। সেখানে দেশীয় মদের একটি গুদাম আবিষ্কার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, দেশীয় মদ তৈরির প্রক্রিয়াধীন উপকরণ হিসেবে ২ হাজার ৪০০ লিটার গুড়, ৩৭৮ কেজি মোলাসেস (গুড়) ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রক্রিয়াধীন দেশীয় মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চেকপোস্ট ও মদ উদ্ধার অভিযান শেষে ফেরার পথে সেনা টহল দল দেওরগাছ এলাকায় মো. ইসহাক ও মো. বায়েজিদ মিয়া নামের দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাদের কাছ থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৭ কেজি গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- দেওরগাছ এলাকার সাঈদ আলীর ছেলে মো. ইসহাক মিয়া (২৫) এবং কবির মিয়ার ছেলে মো. বায়েজিদ মিয়া (৩০)। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews