1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন।। হবিগঞ্জের মাধবপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ৬নং শাজাহানপুর ইউনিয়নের সিমনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ও অসাধু চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট চক্রটি প্রকাশ্যে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও নির্ভয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ক্যামেরা বা লোকজনের উপস্থিতি টের পেলে বালু উত্তোলনকারীরা আশপাশের বাগানে আত্মগোপন করে এবং রাতের আঁধারে নদীর পাড়ে বালুর স্তুপ তৈরি করে সেগুলো সরিয়ে নেয়।

এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এক বিবৃতিতে বলেন, “সিমনা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়েছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।” তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদারকে দ্রুত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এদিকে সিমনা নদী রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews