1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

হবিগঞ্জে ডিবি’র অভিযানে ভারতীয় প্রসাধনীসহ কারবারি আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে অবৈধ পথে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাসানের নেতৃত্বে একটি চৌকস দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা শেখ লিপাই মিয়ার পারিবারিক কবরস্থানের গেইট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ২৯২ কার্টুনে মোট ১৪,০১৬ (চৌদ্দ হাজার ষোল) পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় এসব মালামাল বহনকারী একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ সোহাগ বেপারী (৩৬)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ সুজানকাঠি গ্রামের শহীদ বেপারীর ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, “হবিগঞ্জ জেলায় চোরাচালান ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে এই চালানটি আটক করতে সক্ষম হয়েছি। কেউ যেন অবৈধভাবে পণ্য আমদানি বা চোরাচালানে জড়াতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত গাড়ি আইনানুগ প্রক্রিয়ায় আদালতে উপস্থাপন করা হবে।

স্থানীয়রা ডিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে চোরাচালানকারীরা নিরুৎসাহিত হবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট