1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

লাখাইয়ে অবাধে চলছে বন্য পাখি শিকার, প্রকৃতি বিপন্ন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শীতে হাওরাঞ্চলে অতিথি ও দেশীয় পাখির আনাগোনা বাড়লেও থামছে না পাখি শিকারিদের দৌরাত্ম্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার বিভিন্ন হাওরে অবাধে চলছে পাখি শিকার। আর এসব শিকার করা পাখি উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাইয়ের বিস্তীর্ণ হাওরাঞ্চলে এখন পরিযায়ী ও দেশীয় পাখির কলকাকলিতে মুখর হওয়ার কথা থাকলেও সেখানে চলছে শিকারিদের রাজত্ব। একদল অসাধু শিকারি জাল, বিষটোপ এবং বিভিন্ন মরণফাঁদ পেতে প্রতিদিন শত শত পাখি শিকার করছে। বিশেষ করে রাতের আঁধারে এবং ভোরে যখন পাখিরা খাবারের সন্ধানে বের হয়, তখনই তাদের লক্ষ্য করে এই নিধনযজ্ঞ চালানো হয়।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব বন্যপাখি আড়ালে নয় বরং উপজেলার বিভিন্ন হাটবাজারে অনেকটা প্রকাশ্যেই কেনাবেচা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এসব পাখির মাংসের প্রতি ঝোঁক থাকায় চড়া দামে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে শিকার করা পাখিগুলো। প্রশাসনের নজরদারি এড়িয়ে বা তোয়াক্কা না করেই চলছে এই বাণিজ্য।

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা বলছেন, এভাবে পাখি নিধন চলতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। পাখিরা কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, বরং ফসলি জমির ক্ষতিকর পোকামাকড় দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবাধে পাখি শিকার অব্যাহত থাকলে জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। সচেতন মহলের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শিকারিদের আইনের আওতায় আনা হোক এবং হাটবাজারগুলোতে তদারকি বাড়ানো হোক।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট