1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্টার: এসময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত ২৪০ পৃষ্ঠার এই উপন্যাসটি ইতোমধ্যে দেশের বিভিন্ন বিখ্যাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, কবি ও প্রাবন্ধিক জাহানারা আফছর, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম. এ. ওয়াহিদ এবং প্রকাশক মনসুর আহমেদ।
মোড়ক উন্মোচন শেষে কথাসাহিত্যিক আয়েশা আহমেদ বলেন, “জীবনের নানামুখী দ্বন্দ্ব, ভালোবাসা এবং মানুষের না বলা কথাগুলো এই উপন্যাসে স্থান পেয়েছে। সমাজ বদলে দিতে হলে মানুষের চিন্তাশীলতার জায়গা বড় করতে হবে। মানুষের ভেতরে মানুষ নানাভাবে বসবাস করে—সেখান থেকেই জন্ম নেয় বিশাল স্বপ্নরাশি এবং আলোকরশ্মি।”
অনুষ্ঠানে বক্তারা উপন্যাসটির বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলীর প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, পাঠকপ্রিয় এই উপন্যাসটি বাংলা কথাসাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews