1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি ছেলে নিখোঁজ— দয়া করে সবাই পোস্টটি শেয়ার করবেন গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মীর ছায়েব আলী গ্রেফতার ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন হবিগঞ্জের তরুণ উদ্যোক্তা মোসাহিদ মজুমদার  চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান বাহুবলে পুলিশের অভিযানে তাতীলীগের আহ্বায়ক রাসেল গ্রেপ্তার আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ চুনারুঘাটে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রবাসীর ঘর থেকে অস্ত্রসহ যুবক আটক

হবিগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ও চা-আড্ডা

তাইজুল ইসলাম, হবিগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আখ্যানধর্মী উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে হবিগঞ্জে অ আ ক খ জেলা টিমের চতুর্থ পাঠচক্র ও চা-আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মাঠ প্রাঙ্গণে (নিমতলায়) এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠপর্যালোচনা করা হয়।

অ আ ক খ হবিগঞ্জ জেলা টিমের প্রতিনিধি তাইজুল ইসলামের সঞ্চালনায় পাঠচক্রে উপন্যাসটি নিয়ে আলোচনা করেন শারমিন রহমান, শায়ের তানভীর আহমেদ ও সাগর চৌধুরী।
আলোচকেরা বলেন, ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসে কাজী নজরুল ইসলাম ততকালীন সময়ের দারিদ্র্য, ক্ষুধা, ও সামাজিক বৈষম্য তুলে ধরেছেন। উপন্যাসের চরিত্রগুলোর জীবনসংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সমাজের শ্রেণিবৈষম্য ও ধর্মীয়-সামাজিক টানাপোড়েনের চিত্র ফুটে উঠেছে। ক্ষুধা কীভাবে মানুষের জীবন, মূল্যবোধ ও সম্পর্ককে প্রভাবিত করে, সঙ্গে উপন্যাসটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম, প্রেম, মানবিক মর্যাদা ও সমাজব্যবস্থার অসংগতিগুলো নিয়ে পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করে।নজরুল বুঝাতে চেয়েছিলেন ক্ষুধার কোনো ধর্ম নেই।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন এম এন শুভ, আসাদুজ্জামান শুভ, মাইশা রহমানসহ অন্যরা। পাঠপর্যালোচনা শেষে অংশগ্রহণকারীরা চা-আড্ডায় সাহিত্যপাঠের অভিজ্ঞতা নিজেদের ভাবনা ও পরবর্তী পাঠচক্র নিয়ে সাংগঠনিক আলাপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews