1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে চুনারুঘাট পৌর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মীর ফয়সল আহমেদের উপন্যাস ‘হিয়ারেখা’ নিয়ে পাঠচক্র ও হুমায়ূন আহমেদের জন্মদিন পালন  মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

মীর ফয়সল আহমেদের উপন্যাস ‘হিয়ারেখা’ নিয়ে পাঠচক্র ও হুমায়ূন আহমেদের জন্মদিন পালন 

তাইজুল ইসলাম, হবিগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে তরুণ কথাসাহিত্যিক মীর ফয়সল আহমেদের উপন্যাস ‘হিয়ারেখা’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল তিনটায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শ্রেণিকক্ষে হবিগঞ্জ পাঠক মহলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

তরুণ সংগঠক ও প্রভাষক হাবিব খোকনের পরামর্শে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাইজুল ইসলাম। এতে উপস্থিত পাঠক ও সাহিত্যপ্রেমীরা ‘হিয়ারেখা’ উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র ও লেখনশৈলী নিয়ে আলোচনা করেন। বইটি নিয়ে পাঠপ্রতিক্রিয়া জানান আবৃত্তিশিল্পী শারমিন রহমান, তারেক মিয়া, সাগর চৌধুরী, বর্ণা আচার্য্য, দিগন্ত শুভ, মোহাম্মদ সামিউল ও শায়ের তানভীর আহমেদ।

আলোচনায় পাঠকেরা বলেন, উপন্যাসটিতে সামাজিক সম্পর্ক, প্রেম-বিরহ ও আর্থিক টানাপোড়েনের বিষয়গুলো উঠে এসেছে। সহজ ও সাবলীল ভাষায় লেখা হওয়ায় বইটি পড়তে তাঁদের সুবিধা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের ঘোষক ও সংগীতশিল্পী সৈয়দ নাসির উদ্দীন জুয়েল, সংগঠক ও সংগীতশিল্পী নুরুন্নাহার শিমুল, হবিগঞ্জের উইমেন অ্যাফেয়ার্স এডিটর এ্যানি মনি দাস এবং মীর বোরহান উদ্দিন।

অতিথিরা বলেন, স্থানীয় একজন লেখকের বই নিয়ে পাঠচক্রের আয়োজন হবিগঞ্জের সাহিত্যচর্চার জন্য ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন পাঠক ও লেখকদের মধ্যে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে। তাঁরা প্রতি মাসে নিয়মিত পাঠচক্র আয়োজনের আহ্বান জানান।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁর সাহিত্যকর্ম নিয়েও আলোচনা হয়। এ সময় নিজের প্রিয় লেখককে স্মরণ করে মীর ফয়সল আহমেদ বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে পছন্দের লেখক। আমি সব সময় তাঁর বই পড়ি। তাঁর জন্মদিনে আমার লেখা বই নিয়ে পাঠচক্রের আয়োজন হওয়াটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

অনুষ্ঠানের শেষপর্বে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন, শামীম আহমেদ, রাকিন আহমেদ, ফরহাদ আহমেদ, লেখক মোহাম্মদ আরিফ, গল্পকথার রাকিন আহমেদ ও বর্ণা আচার্য্যসহ অনেকে।

পাঠচক্রে সক্রিয় অংশগ্রহণের ও সুন্দর পাঠপ্রতিক্রিয়ার জন্য শায়ের তানভীর আহমেদ ও দিগন্ত শুভকে শ্রেষ্ঠ পাঠক হিসেবে পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি সৈয়দ নাসির উদ্দীন জুয়েল ও নুরুন্নাহার শিমুল।

আয়োজকেরা জানান, পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চায় উৎসাহ দেওয়া এবং বই নিয়ে আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করতে চান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews