1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ শ্রীমঙ্গলে আগেভাগেই শুরু ব্যতিক্রমী ‘নবদুর্গা পূজা’, ভক্তদের ঢল পথের পাশের বনফুল; নিজের পরিণাম! চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেশাগ্রস্ত আশিককে ৬ মাসের কারাদন্ড প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, বাহুবলে ৫৫টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি ৬৬৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত হবিগঞ্জের কারিগর  চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ২ হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ নিজের অপরাধ ঢাকতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চুনারুঘাটে আবুল খায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ সিলেটে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

পথের পাশের বনফুল; নিজের পরিণাম!

রোকনুজ্জামান শরীফ
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কবিতা- পথের পাশের বনফুল কলমে-
মোঃ রোকনুজ্জামান শরীফ

কেউ হলো না আপন আমার, হলাম না কারও,
অবহেলায় ঝরে গেলাম, পেলাম না তো নামও।
পরও নই, ঘরও নই, নেই যে কোনো দাম,
জীবনজুড়ে শূন্যতারই লিখেছি পরিণাম।

মেহেদি পাতার রং হইনি, রাঙাইনি প্রেমের হাত,
ফুলের মালা গাঁথেনি কেউ, পথেই কেটেছে রাত।
খোঁপার মাঝে ঠাঁই হয়নি, হইনি কারও সাধ,
ভালোবাসার শোভা হইনি, সবাই দিয়েছে বাদ।

সুখের পাখি হইনি কারও, হইনি মনের গান,
কারও বুকে জাগাইনি তো ভালোবাসার টান।
মেঘ হয়ে আর আসিনি আমি খরার মাঠের পরে,
নিজের দুঃখ নিজেই বয়ে দিন কেটেছে ঝরে।

কত মানুষ এলো-গেল, কত মুখের ভিড়,
কেউ বুঝল না বুকের মাঝে জমা ব্যথার নীড়।
পথের সাথি ক্ষণিক তারা, পথ ফুরোলেই শেষ,
আমি শুধু একলা পথিক, নিঃসঙ্গ মোর দেশ।

কত দুয়ারে কড়া নেড়ে ফিরেছি বারবার,
আশার আলো নিভে গেছে, বন্ধ হয়েছে দ্বার।
আপন ভেবে যাকে চেয়েছি, সে-ও হলো পর,
ভরসা রেখে হাত বাড়িয়ে ফিরেছি বহুবার।

আপন হওয়ার সাধ ছিল যে, সাধই রয়ে গেল,
বুকের মাঝে স্বপ্নগুলো নীরব কান্না পেল।
মানুষভরা পৃথিবীতে আপন খুঁজে যাই,
হাজার মুখের ভিড়ের মাঝে আমার কেউই নাই।

জীবন যদি নদী হয়, আমি তারই স্রোত,
বুকের ভেতর বয়ে বেড়াই অগণিত ক্ষত।
নৌকা পেলাম না যে কোনো, পেলাম না যে কূল,
নিঃসঙ্গতার নামই বুঝি—পথের পাশের বনফুল।

ফুটেছিলাম অযতনে পথের ধুলির পাশে,
সুবাস আমার বিলিয়ে দিলাম অচেনা বাতাসে।
কেউ দেখেনি ফুলের বুকে জমে থাকা ক্ষত,
হাসির আড়াল লুকিয়ে রাখি, হৃদয় ভাঙুক যত।

জীবন যখন শেষ প্রহরে থামবে নীরব আশে,
কে আসবে হাতটি ধরতে, দাঁড়াবে মোর পাশে?
কে মুছাবে অশ্রু আমার, কে নেবে তো খোঁজ?
কে শুনবে বুকের কান্না, বুঝবে মনের বোঝ?

শেষ হিসাবের পাতায় যখন নামবে যবনিকা,
থাকবে কি আর কেউ আমার, জ্বলবে আশার শিখা?
জীবনভর আপন খুঁজে কাটল জীবনটাই,
সবার মাঝে থেকেও আমি আপন হলাম নাই!

পথের ধারে ফুটেছিলাম, পথেই গেলাম ঝরে,
কত ব্যথা বুকে নিয়ে হারালাম অগোচরে।
সুবাস দিয়ে শূন্য হাতে বিদায় নেব তাই—
পথের পাশের বনফুল আমি, কারও আপন হলাম নাই!

শরীফ’স হাউজ
মঠবাড়িয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews