1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’ ফেসবুকে ফের আলোচনায় বান্নি পার্ক;  ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ চুনারুঘাটবাসীর  চুনারুঘাটে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি: হজের জন্য রাখা ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ বাহুবলে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণে তৎপর ওসি রুহুল আমিন চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ জেলার ইতিহাসে এই প্রথমবারের মতো চুনারুঘাটে আয়োজিত হতে যাচ্ছে চারদিনব্যাপী ইসলামি বইমেলা।

আগামী ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’ শিরোনামে এই মেলা অনুষ্ঠিত হবে।

বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ইতিহাসে এটিই প্রথম বৃহৎ পরিসরের ইসলামি বইমেলা হওয়ায় স্থানীয় পাঠক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় দেশের স্বনামধন্য বিভিন্ন ইসলামি ও সৃজনশীল প্রকাশনা সংস্থার স্টল থাকবে। এসব স্টলে পবিত্র কুরআনের তাফসির, হাদিস গ্রন্থ, ইসলামি ইতিহাস-ঐতিহ্য, জীবনী, শিশুতোষ সাহিত্য এবং সমসাময়িক বিষয়ের ওপর রচিত নানা ধরনের বই পাওয়া যাবে। এছাড়া পাঠকদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা।
বই প্রদর্শনীর পাশাপাশি চারদিনব্যাপী এই উৎসবে তরুণদের জন্য থাকছে বিশেষ আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা এবং ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা জানান, মেলা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বইপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন নিয়ে মেলায় আসার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews