1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মীর ছায়েব আলী গ্রেফতার ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন হবিগঞ্জের তরুণ উদ্যোক্তা মোসাহিদ মজুমদার  চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান বাহুবলে পুলিশের অভিযানে তাতীলীগের আহ্বায়ক রাসেল গ্রেপ্তার আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ চুনারুঘাটে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রবাসীর ঘর থেকে অস্ত্রসহ যুবক আটক শব্দের শরীরে কবির আত্মার বসবাস, কবিতার রাজ্যে প্রত্যেক কবিই এক একটি স্বতন্ত্র ভূবন যে কলম স্বপ্ন দেখায়, যে সাহিত্য সমাজ বদলায়; সৃজনশীল লেখকের আনন্দ ও শক্তি

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন হবিগঞ্জের তরুণ উদ্যোক্তা মোসাহিদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
দেশের তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা খাতের সম্মানজনক আয়োজন ‘ওডব্লিউএস ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস’ (OWS National Tech Awards)-এ মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তা মোঃ মোসাহিদ মজুমদার। তিনি এই আয়োজনের ‘বিজনেস এক্সিলেন্স (ইয়াং এন্টারপ্রেনার)’ ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়নের তালিকায় স্থান করে নিয়েছেন।
নিজ জেলা হবিগঞ্জের প্রতিনিধিত্ব করা এই তরুণ উদ্যোক্তার অর্জনে স্থানীয় তরুণ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে তিনি হবিগঞ্জবাসীসহ সবার দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
ভোট দেওয়ার নিয়মাবলি:
আগ্রহী যে কেউ নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে তাকে ভোট দিতে পারবেন—
১. প্রথমে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড বাংলাদেশের অফিশিয়াল ভোটিং ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. ওয়েবসাইটের ওপরের ডানপাশে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে নিজের গুগল (Google) অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে।
৩. এরপর জেলা হিসেবে ‘Habiganj’ নির্বাচন করতে হবে।
৪. তালিকায় থাকা MD. Mushahid Miah (Nominee ID: NTA-872642)-এর নামের নিচে সবুজ রঙের ‘Vote’ বাটনে ক্লিক করে ভোটটি নিশ্চিত করতে হবে।
তরুণ উদ্যোক্তা মোসাহিদ মজুমদার জানান, সবার একটি ভোট এবং উৎসাহ তার আগামীর পথচলায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews