
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর মোঃ ছায়েব আলীকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মীর মোঃ ছায়েব আলী চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
কালনেত্র