1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন শায়েস্তাগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ ৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর রাতে সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক রাত ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা আনা হচ্ছিল। পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।বিজিবি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান ও মাদকদ্রব্য বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews