1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

হবিগঞ্জের ৫টি রোডে চালু হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজের বাস

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার: পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন সরকারি কলেজের নিজস্ব নামের বিশেষ বাস। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলল বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ছিল কলেজ বাস সার্ভিস চালুর। দীর্ঘদিন পর অবশেষে তাদের প্রত্যাশিত প্রাণের দাবি পূরণ হলো।

এখন থেকে নিয়মিত ৫ টি রুটে বাস চলাচল করবে। আউশকান্দি,বানিয়াচং, চুনারুঘাট, বামৈ থেকে সকাল ৭ টা ৩০ মিনিটে কলেজের উদ্দেশ্যে ছেড়ে আসবে, শুধুমাত্র মাধবপুর থেকে সকাল ৭ টায় এবং দুপুর ২ টা ৪৫ মিনিটে সব বাস একসাথে কলেজ থেকে ছেড়ে যাবে কলেজের নিজস্ব নামের বিশেষ এই বাসগুলো।

কলেজ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার ৫টি রুটে এ বিশেষ ৫টি বাস চালু হবে। ১ম বাস মাধবপুর বাজার হতে ছেড়ে জগদিশপুর ও নসরতপুর রেল গেট হয়ে কলেজে আসবে। ২য়টি চুনারুঘাট হতে ছেড়ে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন হয়ে কলেজে আসবে। ৩য়টি বাস নীবগঞ্জ থেকে ছেড়ে আউশকান্দি, বাহুবল, মিরপুর ও ধুলিয়াখাল হয়ে কলেজে আসবে। ৪র্থ বাস বানিয়াচং বড়বাজার থেকে ছেড়ে নতুন বাজার হয়ে কলেজে আসবে। এবং ৫ম বাস লাখাই মুড়াকরি হতে ছেড়ে বামঈ, বুল্লা, হয়ে কলেজে আসবে।

বাসে শুধু বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা উঠতে পারবে। বাসে উঠতে বাধ্যতামূলক আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এদিকে, কলেজের বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের রোল বইতে দেখা গেছে।

আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলা এই সেবা থেকে বাদ পড়ায় হতাশ। তবে বানিয়াচং এর বাসটি আজমিরীগঞ্জের শিবপাশা থেকে এবং নবীগঞ্জের বাসটি আউশকান্দি হয়ে বাহুবল হয়ে চলতে পারে।

উল্লেখ্য যে, কলেজ বাসে ছড়তে শিক্ষার্থীদের অতিরিক্ত কোন টাকা প্রধান করতে হবে না। এটি বেসরকারি খাত হতে পরিচালিত হবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews