বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন সংসদে শাম্মির চুনারুঘাটে মাদক অভিযানের আহ্বান নবীগঞ্জে সড়কে দুই সিএনজির সংঘর্ষে নারীসহ ৮ যাত্রী আহত ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (পর্ব-৬) ক্ষমতাসীন দলের হাত ধরে ৫নং ওয়ার্ডে উন্নয়নের আশির্বাদ যুবনেতা রুমেল আলহাজ্ব আব্দুল আহাদ সর্দার: সফল ব্যবসায়ি থেকে মানবসেবার এক কীর্তিমান সূর্যসন্তান দেশের সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসিত চুনারুঘাটের মীর ইব্রাহিম মিয়া মৌলভীবাজারে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেশের শীর্ষ মাদক ব্যবসায়ি ফিরোজ কে আটক করেছে চুনারুঘাট পুলিশ

চুনারুঘাটে তীব্র লোডশেডিং

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

তানভীর আহমদ রাহী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিং চলমান রয়েছে। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এই অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে এলাকার জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। খামার ও বাড়ির মোটরচালিত পাম্প থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না, ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার ফ্রিজে রাখা খাদ্যদ্রব্য, বিশেষ করে মাছ ও মাংস নষ্ট হয়ে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় রাতের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে, অনলাইনে ক্লাস কিংবা প্র্যাকটিসও করতে পারছে না তারা। অতিরিক্ত গরমে বিদ্যুৎ না থাকায় ফ্যান, লাইট বা কুলারের ব্যবহার অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা এবং বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন নিয়মিত। এলাকাবাসীর অভিযোগ, বারবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান আসছে না। তারা মনে করেন, এটি কেবল অব্যবস্থাপনার ফল, যার দায় নিচ্ছে না কেউ।চুনারুঘাটের সাধারণ মানুষ দ্রুত এই অবস্থা থেকে মুক্তি চান। তাদের একটাই দাবি—নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হোক।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews