Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

তথ্যপ্রযুক্তি

চুনারুঘাট উপজেলাজুড়ে অনিয়মতান্ত্রিক লোডশেডিং- কালনেত্র

By কালনেত্র
মে ৪, ২০২৫ 1 Min Read
০

➖
স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা জুড়ে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম।

পিডিবি সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক লোডশেডিং করা হবে। তবে আজান ও নামাজের সময় লোডশেডিং আওতামুক্ত থাকবে। অথচ এ সকল গুরুত্বপূর্ণ সময়েই লোডশেডিং করা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শিডিউলের বাইরে অর্থাৎ ৩০/৪৫ মিনিট পর পর ঘণ্টা দেড়েকের জন্য নেয়া হচ্ছে বিদ্যুত। এতে চরম বিপাকে পড়েছে গ্রাহক।

সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুত। গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুত অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ করে না। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। গত শুক্রবার থেকে গতকাল শনিবার রাত ১০টায় জরিপ করে দেখা গেছে একাধিকবার লোডশেডিং করা হয়। সরকারি ছুটির দিন থাকায় অফিস আদালতে কাজ না থাকলেও বাসা-বাড়ির সাধারণ মানুষ গৃহস্থালির কাজসহ প্রয়োজনীয় কাজ সারতে মারাত্মক অসুবিধায় পড়েছেন। এ ছাড়া বয়স্ক ও শিশুদের অবস্থা গরমে আরও করুন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। এ বিষয়ে পিডিবির সহকারি প্রকৌশলী রকিবুল হাসান জানান, লোডশেডিংয়ের কোনো সময় নাই, যখনই বোল্ডেজ জিরো হয়ে যায় তখনই লোডশেডিং দেয়া হয়।

দ.কসিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

পরিত্যক্ত বস্তা ভর্তি সিমেন্ট থেকে পাথর ভেঙ্গে খোয়া তৈরি হচ্ছে

Next

সম্মান শুধু পদবীতে নয়, শব্দেও প্রকাশ পায়—

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র