Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

তথ্যপ্রযুক্তি

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

By কালনেত্র
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ 1 Min Read
০

➖

কালনেত্র ডেস্ক

গ্রাহক পর্যায়ে সিম পৌঁছে দিতে নতুন সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটক। এর ফলে এখন থেকে অনলাইনে অর্ডার করে ঘরে বসেই কিংবা পোস্ট অফিস বা ডাকঘর থেকে টেলিটক সিম সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এরই মধ্যে সারা দেশের ১২৭টি পোস্ট অফিসে এ কার্যক্রম শুরু হয়েছে। এ পরিষেবা আরও বিস্তৃত করার কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সিম পৌঁছে দিতে টেলিটক অনলাইনে সিম কেনার সুবিধা চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহকরা পছন্দের মোবাইল সিমটি হাতে নিতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে ঘরে বসেই গ্রাহক সিম নম্বর পছন্দ ও অর্ডার করে তার সুবিধাজনক পোস্ট অফিস অথবা বাসায় বসেও নিতে পারবেন।

আবার সিম পেতে অর্ডার করার সময়ই টাকা মোবাইল ওয়ালেট পরিষেবার মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে সিম নিতে ২৫০ টাকা এবং ঘরে বসে সংগ্রহ করতে ৩০০ টাকা মোবাইল পরিশোধ করতে হবে। সিম নিতে আগ্রহী গ্রাহকরা টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd) গিয়ে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে সেবাটি নিতে পারবেন।

এ পদ্ধতিতে সিমের মালিকানা নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি কীভাবে নিশ্চিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকের বায়োমেট্রিক নিয়েই সিম হস্তান্তর করা হবে। আমরা ১২৭টি পোস্ট অফিসে স্ক্যানার দিয়েছি। যার মাধ্যমে গ্রাহক ঘরে বসে কিংবা ডাপোস্ট অফিসেই বায়োমেট্রিক দিয়ে সিম নিতে পারবেন। খুব শিগগিরই অনলাইনে সিম বিক্রির এ পরিষেবা আরও বিস্তৃত পরিসরে আনার কাজও চলমান রয়েছে বলেও জানান তিনি।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যাচার করায় ছাত্রলীগের ইকরামুল কারাগারে

Next

মাধবপুরে ভাংচুরে’র মামলায় যুবলীগ নেতা গ্রেফতার 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র