রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

আল-আমিন সাঈফী, শায়েস্তাগঞ্জ

দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিভাবে এগিয়ে নিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রা শুরু করলো শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পল্লব হোম দাস, উপজেলা নির্বাহী অফিসার, শায়েস্তাগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ডাঃ আঃ কাদির, বিশিষ্ট সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব আল-আমিন সাঈফী সহ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেম্বার আব্দুস সালাম, ৬ নং ওয়ার্ড, ৮নং শায়েস্তাগঞ্জ ইউপি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

প্রধান অতিথি: জনাব, পল্লব হোম দাস বলেন, আমি অত্যান্ত আনন্দিত এবং গর্বিত যে শায়েস্তাগঞ্জে এমন একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণদের শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদেরকে যুগোপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। এই ইন্সটিটিউটটি সেই চাহিদাই পূরণ করবে, যেখানে বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো অত্যাধুনিক কোর্স করানো হবে। আমি বিশ্বাস করি, এই ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের তরুণরা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি এও বলেন, আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাহিদ মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যিনি এই উদ্যোগ গ্রহণ করে শায়েস্তাগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন। আশা করি, এই প্রতিষ্ঠানটি শায়েস্তাগঞ্জ তথা পুরো হবিগঞ্জ অঞ্চলের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের লক্ষ্য হলো স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তি, উদ্যোক্তা দক্ষতা, এবং আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা। এছাড়াও বেসিক ইংরেজি, বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, রোবোটিক্স, এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কোর্স করানো হবে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য হলো শায়েস্তাগঞ্জসহ আশেপাশের তরুণদের দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা দেশের উন্নয়নে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ, শিক্ষক-শিক্ষিকা, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইন্সটিটিউটটি আধুনিক ল্যাব এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে দক্ষতা উন্নয়নের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করলো।

প্রতিষ্ঠানটির ভর্তি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews