1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

নবীগঞ্জে রাতভর চলছে পাহাড় কাটার মহোৎসব

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: সরকার পতনের পর থেকে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর রুকনপুরে চলছে পাহাড় কাটার মহোৎসব।

পাহাড়ের লাল মাটি উচ্চদামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে। অন্য দিকে ঝুঁকি বাড়ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের। তবে প্রশাসনের নজর এড়াতে রাতভর কাটা হচ্ছে পাহাড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দিনারপুর রুকনপুর, দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত দিনারপুর পরগনা। এটি জেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান- প্রতিদিন রাতে পাহাড় কাটার মেশিনের বিকট শব্দ হয়, ট্রাক চলাচলেও শব্দ হয় এতে আমরা ঘুমাতে পারিনা, প্রতিবাদ করলে নানা হুমকি-ধামকি দেয়া হয়, একটি কুচক্রী মহল পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে বলে এলাকায় বলে বেড়াচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড় কাটার মেশিনের শব্দে রাত হলে ঘুম আসেনা, আমি হৃদরোগের রোগী, প্রতিনিয়ত মনে হয় মেশিনের শব্দে এই বুঝি বুকে সমস্যা হলো। পাহাড় টিলা কাটা হচ্ছে ক্রমাগত। একইস্থানে বার বার পাহাড় কাটা হচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক।

বিভিন্ন স্থানে পাহাড় কাটা হলে আমরা কথা বললে কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মাঝেমধ্যে পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে মামলা করা হয়।

পাহাড়-টিলা কেটে পরিবেশ প্রতিবেশ ধ্বংসকারী, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। কিন্তু দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ, শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়না। ফলে জড়িতরা বার-বার পাহাড় টিলা কেটে চলেছে।

পাহাড় খেকোদের বিরুদ্ধে মামলা দায়েরসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়না বলেই অব্যাহতভাবে পাহাড় কেটে যাচ্ছে।

জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হলে পাহাড় কাটা কমে আসবে, রক্ষা পাবে আমাদের প্রাণ– প্রকৃতি ও পরিবেশ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews