1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাহুবলে নগদ টাকা সহ ৯ জুয়ারি গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুল হাসান ও এসআই সৌরভের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন, উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে তোফায়েল আহমেদ (২২), আব্দুল মতিনের ছেলে তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর ছেলে সাজিদ মিয়া (২৫), রফিক উল্ল্যার ছেলে সুজন মিয়া (৩৪), আরব আলীর ছেলে নজরুল ইসলাম (২০), আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার ছেলে মিজানুর রহমান (৩০) আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর ছেলে বিল্লাল মিয়া (২৭) ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর ছেলে হান্নান মিয়া (৩২)।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মিরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews