1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং মাধবপুর উপজেলা বিএনপি নেতা অলি উল্লাহর মৃত্যুতে এমপি ফয়সল এর শোক প্রকাশ  হবিগঞ্জের কথিত ক্যানসার গবেষক ডা. সারোওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা  জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক চুনারুঘাটে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড পরিস্থিতি বলে দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা কতটা নাজুক: কালনেত্র নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক; খাদ্য নিরাপত্তা হুমকির মুখে চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ভারতীয় শাড়ি আসছিল, বাংলাদেশি রসুন যাচ্ছিল- কালনেত্র

কালনেত্র প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিবেদক◾

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় পৃথক অভিযানে ২৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও বাংলাদেশি রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়।

 

বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়নের যশপুর বিওপির বিশেষ টহল দল ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে। এই শাড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

 

একই রাতে খেজুরিয়া বিওপির নিয়মিত টহল দল ফুলগাজী উপজেলার গজারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি বাংলাদেশি রসুন উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

 

বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

উদ্ধারকৃত শাড়ি ও রসুন স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews