1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জ থেকে আন্তর্জাতিক মঞ্চ COP31-এ যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস  চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান বাড়ল গ্রাম পুলিশের বেতন ভাতা: ৭ নভেম্বর থেকেই কার্যকর চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে সীমান্ত অতিক্রমের সময় ৫ বাংলাদেশি আটক

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গির আলম, হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫৫ বিজিবির টহল দল অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর নিকট থেকে তাদের আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন: সমর কান্ত দাস (২৬), পিতা অবনী কান্ত দাস, গ্রাম-ভিলবকসাই, ডাকঘর-ধনপুর, থানা ও জেলা-কিশোরগঞ্জ। জহুর লাল দাস (৭১), পিতা মৃত শুক্র মণি দাস, গ্রাম-গোযানী, ডাকঘর-শ্রীহাইল, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ। সত্যন্দ্র চন্দ্র দাস (৫৮), পিতা মৃত জীবন চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। লক্ষী রানী দাস (৫২), স্বামী সত্যন্দ্র চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। উতোমা কুমারী দাস (২২), পিতা সত্যন্দ্র চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews