1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে মাঠে এ বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা-ধামালি, চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন।

উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা; ধামালি চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন। এর মধ্যে প্রথম দিন (বৃহস্পতিবার) বিকেল ৪টা ১ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ টা ১ মিনিটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুতুল তৈরির আয়োজনের কথা রয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল উপস্থিত থাকবেন।

এছাড়া দ্বিতীয় দিন (শুক্রবার) বেলা ২ টা ৩১ মিনিটে এসো, রঙিন করি মুখ, বিকেল ৩টা ০১ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলন, বিকেল ৩ টা ১৫ মিনিটে ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা, মণিপুরী ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত ন”ত্য পরিবেশনা করা হবে। এছাড়া বিকেল ৪ টা ৩০ মিনিটে ৩৭ বছর পূর্তি ও জন্মোৎসব উপলক্ষ্যে মূল আলোচনা সভা, বিকেল ৫ টা ৫১ মিনিটে পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬ টা ১ মিনিটে নাটক-চন্দ্রাবতী রচিত ‘মলুয়া’, সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও গাজীর গীত।

এতে উপস্থিত থাকবেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

উল্লেখ্য, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা, সাংস্কৃতিক জাগরণ ও গণমানুষের সংস্ক”তিচর্চার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। ১৯৮৯ সালের ১ অক্টোবর যে সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা হয়েছিল, সেটি এখন গৌরবময় ৩৭ বছর পূর্ণ করল।

পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

চুনারুঘাটে বসবাসকারী ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন দৃঢ় করাই এ উৎসবের প্রত্যয় বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews