চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে মাঠে এ বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা-ধামালি, চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন।
উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা; ধামালি চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন। এর মধ্যে প্রথম দিন (বৃহস্পতিবার) বিকেল ৪টা ১ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ টা ১ মিনিটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুতুল তৈরির আয়োজনের কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল উপস্থিত থাকবেন।
এছাড়া দ্বিতীয় দিন (শুক্রবার) বেলা ২ টা ৩১ মিনিটে এসো, রঙিন করি মুখ, বিকেল ৩টা ০১ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলন, বিকেল ৩ টা ১৫ মিনিটে ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা, মণিপুরী ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত ন"ত্য পরিবেশনা করা হবে। এছাড়া বিকেল ৪ টা ৩০ মিনিটে ৩৭ বছর পূর্তি ও জন্মোৎসব উপলক্ষ্যে মূল আলোচনা সভা, বিকেল ৫ টা ৫১ মিনিটে পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬ টা ১ মিনিটে নাটক-চন্দ্রাবতী রচিত 'মলুয়া', সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও গাজীর গীত।
এতে উপস্থিত থাকবেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
উল্লেখ্য, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা, সাংস্কৃতিক জাগরণ ও গণমানুষের সংস্ক"তিচর্চার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। ১৯৮৯ সালের ১ অক্টোবর যে সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা হয়েছিল, সেটি এখন গৌরবময় ৩৭ বছর পূর্ণ করল।
পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করে দুই দিনব্যাপী 'বৈচিত্র্যের উৎসব'-এর আয়োজন করা হয়েছে।
চুনারুঘাটে বসবাসকারী ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন দৃঢ় করাই এ উৎসবের প্রত্যয় বলে জানিয়েছেন আয়োজকরা।