1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ চুনারুঘাটের প্রমার গৌরবময় সাফল্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি, ভেকু জব্দ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত

কবিতা: হে আল্লাহ, সরল পথ দেখাও

মো: রোকনুজ্জামান শরীফ
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হে আল্লাহ, সরল পথ দেখাও
মোঃ রোকনুজ্জামান শরীফ

 

শুরু করি আল্লাহর নামে—পরম করুণাময়,
অসীম দয়ার আধার তিনি, অনন্ত দয়াময়।
তাঁরই নামে শুরু হোক জীবনের প্রতিটি গান,
তাঁরই রহমতে জেগে উঠুক এই সুন্দর প্রাণ।

বিশ্বজগতের প্রতিপালক—প্রশংসা শুধু তাঁর,
আকাশ-জমিন, চন্দ্র-সূর্য—সৃষ্টি তাঁর অপার।
আল্লাহ পরম মেহেরবান, করুণার আধার,
তাঁরই দয়ায় বেঁচে আছি—তিনিই রব সবার।

বিচার দিনের মালিক আল্লাহ, বিশ্বজগতের অধিপতি,
তাঁরই কাছে ফিরতে হবে—সবারই এক গতি।
রাজা-প্রজা, ধনী-দরিদ্র—থাকবে না কোনো ভেদ,
তাঁরই ন্যায়বিচারের কাছে মুছে যাবে সব ভেদাভেদ।

হে আল্লাহ, তোমারই ইবাদত করি—তুমিই মোর আশা,
তোমারই সাহায্য চাই—তুমিই হৃদয়ের ভরসা।
তুমি ছাড়া বিপদকালে নেই তো কোনো আশ্রয়,
তোমার রহমত চাই গো প্রভু, তোমাতেই মোর হৃদয়।

হে আল্লাহ, দেখাও মোদের সরল পথ, সত্যের আলোকধারা,
তোমার অনুগ্রহপ্রাপ্তদের পথে দাও চলার ইশারা।
যাদের তুমি দয়া করেছ, রেখেছ রহমতের ঘরে,
তাদের পথে চলার তাওফিক দাও, রহমতে হৃদয় ভরে।

যে পথে নেমেছে গজবের ছায়া, সে পথ থেকে রাখো দূরে,
যারা তোমার পথ হারিয়েছে, তাদের ফিরিয়ে নাও নূরে।
ভুলের আঁধার সরিয়ে দাও, জ্বালাও হেদায়াতের আলো,
তোমার রহমতে জীবন হোক পবিত্র, সুন্দর ও ভালো।

হে রব, তোমার পথেই যেন শেষ হয় ইহ জীবনের গান,
তোমার দয়া, তোমার সন্তুষ্টি হোক হৃদয়ের প্রাণ।
দুনিয়া পেরিয়ে আখিরাতে তোমারই রহমত চাই—
সরল পথে রেখো আমায়, হে আল্লাহ, চাই তোমারই কাছে ঠাঁই।

শরীফ’স হাউজ
মঠবাড়িয়া, ১৮ সেপ্টম্বর /২০২৬ 

দ.ক.এম.আর.এস  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews