1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, প্রাণে বাঁচলেন ২৯ বাংলাদেশি আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’! সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল, অভিবাসনপ্রত্যাশী ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা সভাপতি রাসেল মিয়া গ্রেফতার। শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা; সভাপতি মনসুর সম্পাদক আখতারুজ্জামান চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার হবিগঞ্জে বৈছাআ-র মাহদীসহ ৩ নেতা আটক আবারও কালনেত্র-র সহযোগি সম্পাদক পদে আল-আমিন সাঈফী মনোনীত তোমার ভেতরের পশুটিকে দমন কর, মানুষ হওয়ার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর সংগ্রাম

হবিগঞ্জে বৈছাআ-র মাহদীসহ ৩ নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।

জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে সোমবার বিকেল থেকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

তবে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলার তথ্য জানায়নি পুলিশ।

দ.ক/হবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews