1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মোবাইলকোর্টে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড বিজিবির অভিযানে সাতছড়ি ও তেলিয়াপাড়া থেকে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮ বোতল মদ জব্দ  সাংবাদিকদের বন্ধু একমাত্র হাতের কলম, কিন্তু শত্রুর তালিকা বিশাল দীর্ঘ পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে দূর্বৃত্তের হাতে আটক সরকারি নারী কর্মচারীকে পুলিশের উদ্ধার সনি-সোহা এন্টারপ্রাইজকে ৩০ দিনের জন্য ছাতক নৌবন্দরের ইজারা প্রদান  ‎ চুনারুঘাটে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগ

চুনারুঘাটে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চুনারুঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এ সরকার বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীকে নাম উল্লেখসহ এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মামলা নং- ২৬, তারিখ: ১৪ আগস্ট, ২০২৬। বাদী: এস আই (নিরস্ত্র)মো: সুমন মিয়া।
আইনের ধারা: সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬(২) এর (ঙ)(১০)(১২)।

এজাহারে উল্লেখ করা হয়, ১৪ আগস্ট, ২০২৬ রাত ১টা ৩০ মিনিটে চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ১০নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়, “ষড়যন্ত্র করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার পরিকল্পনা করার অপরাধ”।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন:
মানিক সরকার – সাংগঠনিক সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
আকবর হোসেন জিতু – সভাপতি, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
আনোয়ার আলী – সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
মো: রজব আলী – সহ সভাপতি, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
ওয়াহিদ আলী – যুগ্ম সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
সাইফুল ইসলাম রুবেল – যুগ্ম সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
সজল দাশ – যুগ্ম সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
আবুল কালাম আজাদ – দপ্তর সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ
মোস্তাফিজুর রহমান রিপন – সাবেক সভাপতি, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ
রাসেল মিয়া – সভাপতি, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ
সফিকুল ইসলাম রুবেল – সাবেক যুগ্ন আহবায়ক, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ
সম্রাট মিয়া – সভাপতি, চুনারুঘাট পৌর ছাত্রলীগ
মুরতুজ সরদার – সাংগঠনিক সম্পাদক, চুনারুঘাট উপজেলা যুবলীগ
মিজানুর রহমান বাবুল- সাধারণ সম্পাদক, উপজেলা তাতীলীগ

এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আরো ৪৯ জন নেতাকর্মীর নাম এজাহারে রয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো: সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews