1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

লাখাইয়ে পারিবারিক বিরোধে বড় ভাই নিহত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জুনাইদ মিয়া একই গ্রামের বাসিন্দা। প্রায় চার বছর আগে বিয়ের পরে তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত ২ জানুয়ারি তিনি পিতার বাড়িতে এসে ঘর নির্মাণ করে সেখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছোট ভাই ওবায়েদ মিয়া (২০) একটি ইট দিয়ে জুনাইদ মিয়ার মাথার বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ওবায়েদ মিয়াকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গুরুতর অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews