1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাধনা, জাগরণ ও সাহিত্য সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক নদীর চরকে নিজের সম্পত্তি দাবি করে দখল-বিক্রির হিড়িক, হুমকিতে নদীপাড়ের বাসিন্দারা পুরোনো স্থাপত্যে লুকিয়ে থাকা হবিগঞ্জের ইতিহাস: আসাদ ঠাকুর হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্যোগ 

চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চুনারুঘাট নতুন বাজার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তাধির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তাদির চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে গভীর রাতে মোমবাতি প্রজ্বলন ও বিতর্কিত বার্তা প্রচার করতে ১৫/২০ জন নেতাকর্মী এবং ব্যানারসহ জড়ো হয়েছিলেন।

সোমবার (১৭ আগস্ট) চুনারুঘাট পোরসভাধীন পীরের বাজার (বান্নি পার্ক) থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মুক্তাদির চৌধুরী চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য যে, বিগত সময়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের যে মিছিলটি ছাত্রদের উপর হামলা করেছিল, ওই মিছিলে মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান, গ্রেফতার পরবর্তি সময়ে থানায় অবস্থানরত বিএনপি’র নেতাকর্মীরা।

চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তির নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিলো। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আসামীর বিরোদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রীয়াধিন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews