1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষমতার পালাবদল ও প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি: শিক্ষাব্যবস্থা ও সমাজের নীরব সংকট- মোঃ রোকনুজ্জামান শরীফ নিজ অর্থে রাস্তা উন্নয়নে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী কায়সার ফকির শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা চুনারুঘাটের ঘনশ্যামপুর থেকে গাঁজা সহ তিন মাদক কারবারি আটক, পিকআপ জব্দ বানিয়াচংয়ে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ চুনারুঘাটে নারী কেলেঙ্কারির ঘটনায় জামাত নেতা সাজল বহিষ্কার তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে জুলাই দিবস প্রতিযোগিতায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের জয় ও নিলয়ের অর্জন আসামপাড়া বাজারে রাস্তায় জমে থাকা পানিতে ক্রেতা ও ব্যবসায়িদের চরম ভোগান্তি

নিজ অর্থে রাস্তা উন্নয়নে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী কায়সার ফকির

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির মো. কায়সার আহমেদ নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের সুলতানপুর,বারচান্দুরা, দিঘিপাড়, হ্যারিশ্যামা, হাঁড়িয়া, মীরনগর, কুঠানিয়া ও দুর্গাপুরসহ বিভিন্ন গ্রামের চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার এবং ছোটখাটো উন্নয়নমূলক কাজে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায়-দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতাও করে আসছেন বলে এলাকাবাসীর দাবি। ফকির মো. কায়সার আহমেদ বলেন, “জনপ্রতিনিধি হওয়ার আগেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। সামর্থ্য অনুযায়ী গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল ওহাব, শেখ শামীম মিয়া বলেন,”ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, সামাজিক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে ফকির কায়সার আহমেদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews