1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
এক মাস কানাডা সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম  চুনারুঘাটে মাদকসহ আটক যুবকের জরিমানা ও কারাদন্ড বাস্তব প্রয়োজনের পাশে লক্ষ্যভিত্তিক সহায়তা: আলোর অঙ্গিকার থানার ওসি কে হবেন, সিদ্ধান্ত কি এমপিদের? শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসেবার পাশে আলো হয়ে জ্বলাই আলোর অঙ্গীকার নির্বাচনী প্রচারণা: ব্যাপক জনসমর্থন নিয়ে আশাবাদী আব্দুল আওয়াল প্রবাসীর মৃত্যু, রাষ্ট্রের দায় ও নাগরিকত্বের নৈতিকতার প্রশ্ন! চুনারুঘাটে ইসলামী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর ৬৫ বছর বয়সে শিক্ষকদের অবসর: অভিজ্ঞতার মূল্যায়ন ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি

নির্বাচনী প্রচারণা: ব্যাপক জনসমর্থন নিয়ে আশাবাদী আব্দুল আওয়াল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ব্যাপক জনসমর্থন নিয়ে জয়ের আশাবাদী চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল আউয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, হাজী আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে সাধারণ মানুষের মাঝে তাঁর একটি ক্লিন ইমেজ ও ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। প্রতিদিনের গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছেন।

তৃণমূলের ভোটারদের একাংশ জানান, হাজী আব্দুল আউয়াল বিগত দিনে মেম্বার হিসেবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়। তাই এবার চেয়ারম্যান পদে তাকে দেখতে চান সাধারণ ভোটার ও চা-শ্রমিকেরা।

নিজের প্রার্থিতা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে হাজী আব্দুল আউয়াল জানান, তিনি এলাকার মানুষের অধিকার আদায় ও সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের যে সাড়া ও ভালোবাসা তিনি পাচ্ছেন, তাতে তিনি বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী।

নির্বাচিত হলে আহম্মদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews