1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা জমে উঠেছে। এই নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার এবং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল আউয়াল। তৃণমূলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের বিশাল জনসমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা এবং চা-বাগান এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের দীর্ঘদিনের চাওয়া—ইউনিয়নটিকে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য বাস্তবায়নে হাজী আব্দুল আউয়ালকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিচ্ছেন এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিছুদিন আগে হাজী আব্দুল আউয়ালের নেতৃত্বে এলাকায় একটি বিশাল সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। সাধারণ যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে করা এই শোডাউনটি পুরো ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলে এবং তার সুদৃঢ় জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটায়। এছাড়া তিনি নিয়মিত সাধারণ মানুষ, বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সমমনা বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব ও আমু বাগানের পূজা কমিটির সাথেও তিনি মতবিনিময় করেছেন এবং ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভায় অংশ নিয়েছেন।

এলাকাবাসীর একাংশ জানান, আব্দুল আউয়াল বিগত দিনে মেম্বার বা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তাই দলমতনির্বিশেষে সব শ্রেণির ভোটারদের মাঝে তার প্রতি একটি গভীর আস্থা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তার পক্ষে মাঠে নেমেছেন।

নিজের আশাবাদের কথা ব্যক্ত করে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল আউয়াল বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং অবহেলিত আহম্মদাবাদ ইউনিয়নকে একটি বৈষম্যহীন, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রার্থী হয়েছি। এলাকার চা-বাগানের সাধারণ শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে ভালোবাসা ও অভাবনীয় জনসমর্থন আমি পাচ্ছি, তাতে আমি অত্যন্ত আপ্লুত। আমি বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।”

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আহম্মদাবাদ ইউনিয়নে পরিবর্তনের এক নতুন জোয়ার তৈরি হচ্ছে। জনসমর্থনের এই ধারাবাহিকতা বজায় থাকলে হাজী আব্দুল আউয়াল আগামী নির্বাচনে বিজয়ের শেষ হাসি হাসবেন বলে মনে করছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

দ.ক/আ-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews