1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুনারুঘাটের গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও ভোগান্তিতে ২শ গ্রাহক

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় ভোগান্তিতে রয়েছেন ২শ গ্রাহক। গত কয়েক মাস ধরে এ ভোগান্তিতে ভোগছেন তারা।

ওই ২শ গ্রাহককে পাশের গ্রাম আশ্রাবপুরের একটি ট্রান্সফরমা থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। ওই ট্রান্সফরমায় রয়েছে স্থানীয় আরও শতাধিক মিটারের সংযোগ। যে কারণে বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ অনেক কম থাকে। বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, গাড়ি চার্জ ইত্যাদি সমস্যা ছাড়াও অনেক সময় বৈদ্যুতিক বাতি গুলোও ঠিক মতো আলো দিতে পারে না।
বিষয়টি ভুক্তভোগীরা জিএম হবিগঞ্জকে লিখিত ভাবে জানিয়েছেন গত ৭ এপ্রিল। এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

এর থেকে পরিত্রাণ পেতে তারা বারবার, পরিচালক, এজিএম,, ডিজিএম সহ নানান জায়গায় ছুটাছুটি করছেন। তাদের বক্তব্য, বিদ্যুতের সুবিধার অর্ধেকটাও পাচ্ছেন না তারা। ওই সংযোগগুলোর জন্য একটি ট্রান্সফরমা বা যে ট্রান্সফরমায় সংযোগ রয়েছে তার ক্যাপাসিটি বাড়িয়ে দিলেও তারা এ সমস্যা থেকে পরিত্রাণ পান।

এ বিষয়ে ডিজিএম চুনারুঘাট এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত রয়েছেন।
আপাতত ট্রান্সফরমার সংকট রয়েছে। ট্রান্সফরমার সংকট নিরসন হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews