বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

নিদ্রা উৎসব ২০২৫ | ক্যাম্পাস নিউজ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নাফিজ মাহমুদ: বরগুনার তালতলীর নিদ্রার চর সমুদ্র সৈকতে আগামী শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে “নিদ্রা উৎসব ২০২৫”। এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনুষ্ঠান আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই উৎসবে থাকছে নানান আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

ছোট শিশুদের নিয়ে শিক্ষা-আনন্দ উৎসব (নৃত্য, গান ও কবিতা আবৃত্তি), নিদ্রা সৈকতকে ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে বিশেষ ফটোসেশন, বাউল গান ও লোকগানের মনোমুগ্ধকর আসর। তবে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে থাকছে ফানুস উড়ানো অনুষ্ঠান, যেখানে রাখাইন সম্প্রদায়ের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করবেন।

উৎসব উপলক্ষে আয়োজক নিদ্রা পর্যটন উদ্যোক্তা কমিটি, তালতলী, বরগুনা সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই উৎসব নিদ্রা সৈকতকে পর্যটনের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আরও পরিচিত করে তুলবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews