1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ 

সিলেট প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

সিলেট নগরীর নাইওরপুল এলাকার বাদিনীর বসতবাড়িতে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জেসমিন বেগম (৩৯) নামের এক মানষিক বিপর্যস্ত বিধবা নারী।

অভিযোগে জেসমিন বেগম উল্লেখ করেন, তাঁর স্বামী মোরশেদ বকস মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করছেন। তাঁর অভিযোগ, পরিবারের কয়েকজন সদস্যের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে বাদিনীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় ১ নম্বর বিবাদী ফারহানা হক, ২ নম্বর বিবাদী বুশরা হক ও ৩ নম্বর বিবাদী ইশরা বকসসহ অন্যরা তাঁর বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারামারি করেন বলে অভিযোগ করা হয়েছে।

জেসমিন বেগমের দাবি, একপর্যায়ে তাঁকে মারধরের জন্য উসকানি দেওয়া হয় এবং কয়েকজন মিলে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে ঘুষি, লাথি ও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর জা নিশাত খানমকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও দাবি করেন, বিবাদীদের এমন আচরণের কারণে তাঁর পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেসমিন বেগমের অভিযোগ, তাঁকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখম হয়েছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে কোতোয়ালী মডেল থানার অধীনস্থ সোবহানীঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অভিযোগের তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন ঘটনার সত্যতা আছে, তবে আপোষ মিমাংসার চেষ্টা চলছে। আপোষ মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ফারহানা হক জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হক সাহেব এর মেয়ে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews