
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জুই আক্তারের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি ফজলুর রহমান খালেদের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী কমিটির সদস্য শামীম আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাব্বির চৌধুরী, সাংবাদিক আজিজুল হক নাসিরসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুরাইয়া খাতুন প্রধান অথিতির দৃষ্টি আকর্ষণ করে তার বক্তব্যে সড়ক লাগোয়া স্কুলটির কোমলমতি ১৫০ ছাত্রের নিরাপত্তার স্বার্থে একটি বাউন্ডারি নির্মাণের দাবী জানান।
প্রধান অথিতি বিদায়ী শিক্ষিকা জুই আক্তারের নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা নিবেদন করে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের দাবিটি তিনি তার বড় বোন সংসদ সদস্য শাম্মী আক্তারকে অনুরোধ জানাবেন বলে আশ্বস্ত করেন।
এছাড়াও বর্তমান সরকারের জনবান্ধব সকল উন্নয়ন সমাজের সর্বস্তরে সফল বাস্তবায়নেও তিনি সকলের সহযোগিতা কামনা করে
দ.ক.২৬