
আজ বুধবার (১৪ অক্টোবর) চুনারুঘাট উপজেলার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দ হিসেবে ৬০০ কেজি করে চাল বিক্রির অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী।
এছাড়া উপজেলার প্রতিটি পূজামণ্ডপের আওতাধীন অসহায় সনাতন ধর্মাবলম্বী ২ জন নারীকে ১টি করে শাড়ি বিতরণ করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতা বজায় রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দ.ক.২৬