
চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ছুটির দিনেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ লিয়াকত আলী।
পৌর শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গল বার (২০ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজে উপস্থিত থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন।
তাঁর এ তৎপরতার মূল লক্ষ্য ছিল পৌরবাসীর যাতায়াত সহজ করা এবং শহরে সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা বলে জানান।
এ সময় তিনি যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা দখল করে যান চলাচলে বাধা সৃষ্টি এবং নিয়মবহির্ভূতভাবে যানবাহন চলাচল থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
দ.ক.২৬