1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

➖

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জামাল ও হামজারা। যার ফল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। খেলার সময় যখন ৬ মিনিট তখন হামজার করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন তিনি।

জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। এই গোলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ।

গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে প্রতিশোধ নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews