1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রাজারহাটে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অযাচিত বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রকল্পের কাজ চলবে। এতে করে স্কুলের পুরো খেলার মাঠ নষ্ট হয়ে যাবে। যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

প্রতিদিন বিকেলে ৫০ জনের মতো তরুণ এই মাঠে খেলাধুলা প্রাকটিস করে। আশেপাশের চার গ্রাম মিলে এই একটি মাত্র খেলার মাঠ। এই মাঠে অযাচিত বিল্ডিং হলে তরুণ প্রজন্ম নেশা কিংবা অনলাইন জুয়ায় আসক্ত হ‌ওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবিষয়ে গ্রামবাসীর ভাষ্য হচ্ছে বিল্ডিং যেন না হয়। এটার প্রয়োজন নেই‌। অযাচিত বিল্ডিং এ মাঠ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতন শিক্ষার্থী সমাজ ও এলাকাবাসী আজ বিকেল ৪ টায় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এবং তরুণদের মাঝে মাঠ নিয়ে আবেগ ছিলো অনেক বেশি। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ তোফায়েল আহমেদ, সবেক আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট। তিনি বলেন, খেলার মাঠ নষ্ট হ‌ওয়ার অর্থ তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া। আমাদের স্লোগান হলো – মাদক ছেড়ে খেলায় চল। কিন্তু খেলার জন্য মাঠ‌‌ই যদি না থাকে, তাহলে তারা কোথায় যাবে? খেলবে নাকি সিগারেট খাবে? তিনি তার বক্তব্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, যেন এই শেল্টার প্রকল্পটি অন্য কোথাও প্রতিস্থাপন করা হয়। মাঠ রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

উক্ত মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন প্রত্যুষ বসুনিয়া, মেহেদী হাসান জীবন, মিলন মিয়া সহ আরো অনেকে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews