1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জ নারায়ণপুরে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি : নারায়ণপুরে ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে দিনব্যাপী এই টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি হিসেবে প্রদান করা হয় ২০,০০০ টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হয় ১০,০০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মোবারক, যুব আহ্বায়ক, হবিগঞ্জ জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দাল আহমেদ, এস. ইফতেখার রহমান ইফতি, সি.পি. চন্দন এবং নাট্য ও সাংস্কৃতিক কর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কাজল গোপ, সুকান্ত গোপ (অধ্যক্ষ), ডা. সঞ্জয় গোপ, সুভাষ গোপ (শিক্ষক), জীবন গোপ, লিটন গোপ (J.B.L), আকাশ গোপ (ছাত্র), ইমরান গোপ, রুবেল গোপ, নিত্যানন্দ গোপ, শুভ্রত গোপ, জুটু গোপ, নীলিম গোপ (শিক্ষক), অন্তু গোপ (শিক্ষক), রতন গোপ (কবি), জয় গোপ, তন্ময় গোপ (ছাত্র), মিঠু গোপ, সায়েম গোপ (মেডিকেল শিক্ষার্থী), রাজেশ গোপ, বিকাশ গোপ, সুশান্ত গোপ, খুদ্দুস গোপ, রাকিব গোপসহ আরও অনেকে।

নারায়ণপুরের বিশিষ্ট মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews