1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ কোচিং ফি না দিলে ফরম পূরণ নয়! বাহুবলে সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

১০০ অসহায় পরিবার পেলো বন্ধু সমাজকল্যাণ সংস্থার ইফতার সামগ্রী

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫

➖

সালাউদ্দিন শুভ, মৌলভীবাজার

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধু সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নাজমুল শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ নুর আহমেদ চৌধুরী টুনু।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, শেখ জমশেদ আহমেদ, মো. ছালিক আহমেদ, রুমন চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আব্দুল করিম অলক। শুভেচ্ছা বক্তব্য সাংগঠনিক সম্পাদক শেখ রুমান আহমেদ।

এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৫ জনকে সন্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ছোলা, তেল, চিনি, শেমাই, ডাল, পেয়াজ, আলু এবং খেজুর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews