1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’ ফেসবুকে ফের আলোচনায় বান্নি পার্ক;  ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ চুনারুঘাটবাসীর  চুনারুঘাটে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি: হজের জন্য রাখা ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ বাহুবলে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণে তৎপর ওসি রুহুল আমিন চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ

এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায়

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী এবার পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক ফলাফলে জানা যাচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে উত্তরপত্রে নম্বর যোগ বা হিসাবের ভুলের মতো বিষয় যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার্থীর উত্তর নতুন করে মূল্যায়নের সুযোগও তৈরি হয়।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের ভিত্তিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

ঢাকায় সবচেয়ে বেশি আবেদন

পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি উত্তরপত্রের আবেদন পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে। যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি এবং দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি আবেদন জমা পড়ে।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

যেভাবে ফল জানা যাবে

পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারছেন। কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল জানা যাচ্ছে। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।

পুনর্মূল্যায়নের পর পরিবর্তিত ফলাফলে কতজন অকৃতকার্য শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজনের ফল জিপিএ-৫ হয়েছে, বোর্ডভিত্তিক ফলাফলে তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews