রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয় চুনারুঘাটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান 

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪


মোহাম্মদ সুমন◾

চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩ ঘটিকায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুনারুঘাট ক্যাম্পাসে প্রতিষ্ঠান সভাপতি কাজী আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং বাহুবল দীননাথ ইনস্টিটিউশন এন্ড মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুনারুঘাটের পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ইসলামি ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার (অপারেশন) মিজানুর রহমান, কানাডা প্রবাসী সমাজকর্মী লুৎফুন্নাহার, সাবেক পৌর কাউন্সিলর জালাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম, অভিভাবক সারোয়ার আলম আজাদ, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন-শিক্ষার্থীদের মধ্যে নীতিনৈতিকতা তৈরিতে অভিভাবকদের সচেষ্ট থাকতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভাষাগত দক্ষতার প্রতিও মনোযোগ বাড়ানোর তাগিদ দেন প্রধান অতিথি।

 

বৃত্তি পরীক্ষায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৮১জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৭ জন বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews