1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ কোচিং ফি না দিলে ফরম পূরণ নয়! বাহুবলে সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

চুনারুঘাট প্রেসক্লাবের নতুন যাত্রা, যুক্ত হয়েছেন আরও নতুন ১৬ গণমাধ্যম কর্মী

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

➖

১৯৮১ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘চুনারুঘাট প্রেসক্লাব’ এর সদস্যপদ লাভ করলেন ১৬ গণমাধ্যম কর্মী। এ উপলক্ষে শনিবার সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাব মিলনায়তনে নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার এবং জাতীয় প্রেসক্লাব সদস্য মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক জুনায়েদ আহমদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়।

 

নতুন সদস্যরা হলেন- দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি নুরউদ্দীন সুমন, দৈনিক খবর সংযোগের খন্দকার আলাউদ্দিন, দৈনিক বাংলার রায়হান আহমেদ, দৈনিক নয়া দিগন্তের মোঃ মিজানুর রহমান, ঢাকা টাইমসের শাহজাহান জলি, দি ডেইলি ট্রাইব্যুনালের মোহাম্মদ সুমন, দৈনিক স্বদেশ বিচিত্রার মোঃ সাজিদুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের মাসুদ আলম, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির তোফাজ্জল হোসেন, দৈনিক তরফ বার্তার মিজানুর রহমান উজ্জ্বল, দৈনিক প্রভাকরের আব্দুল হাই প্রিন্স, প্রতিদিনের বাণীর হারুনুর রশীদ, দৈনিক বাংলাদেশ সমাচারের জসিম উদ্দিন, দৈনিক জবাবদিহির নোমান মিয়া, হবিগঞ্জের জননীর মোজাম্মেল হক ও দৈনিক সংবাদের শংকর শীল।

দ.ক.নবীনবরণ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews