
চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ফুল মিয়ার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫০ জন অসচ্ছল ও হতদরিদ্র মান❗ বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শামছুল আলম ফুল মিয়া।
দিনব্যাপী ক্যাম্পে দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক ও আলসার, জন্ডিস, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
শামছুল আলম ফুলমিয়া বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে এলে দরিদ্র মানুষ আরও বেশি উপকৃত হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
দ.ক/২৬