1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত  মাদক সম্রাট কাজল গ্রেপ্তার: স্বস্তিতে চুনারুঘাট পৌরবাসী  ফ্যামিলি কার্ড: মানুষের অধিকার, নাকি নতুন অনিয়মের দরজা? মতামত নিয়োগ বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও- ফলাফল বাতিলের দাবি চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই? নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা হাজী রশিদ-হামিদ মডেল হাই স্কুল থেকে ইয়ারমিনের জিপিএ-৫ অর্জন: জারুলিয়ায় আনন্দের জোয়ার শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন ১১৫০ নম্বরের সাফল্য অর্জন করেছে রাজার বাজার স্কুলের বিজ্ঞান শিক্ষার্থী লাইসা হুসাইন সীমান্তের কাঁটাতার, রক্তের স্মৃতি ও নীরব অস্তিত্ব রক্ষা: গজরাজের না-বলা কথা

চুনারুঘাটে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত 

খালিদ হাসান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (SPSB) সহযোগিতায় এবং স্থানীয় আয়োজক সেবা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে হবিগঞ্জের চুনারুঘাটে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2026)-এর ‘স্কুল অলিম্পিয়াড’।

চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ২টায় শুরু হওয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের সমাধানে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সেবা বিজ্ঞান ক্লাবের পরিচালক মো: খালিদ হাসান জানান, স্কুল অলিম্পিয়াড থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীরা সরাসরি BdJSO-এর জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। অন্যদিকে, যারা স্কুল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারেনি, তারাও অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আঞ্চলিক পর্বে অংশ নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধান, বিজ্ঞান ক্লাব পরিচালক, বিজ্ঞান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজক সেবা বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে চুনারুঘাটের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী, পাশাপাশি ১ জানুয়ারি ২০১১ বা তার পর জন্মগ্রহণকারী SSC-2026 পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা BdJSO 2026-এর বিভিন্ন পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জানার, বোঝার ও ভালোবাসার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক: বিজ্ঞানমনস্ক তরুণ, যুব সংগঠক ও ইউথ লিডার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews