1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক সম্রাট কাজল গ্রেপ্তার: স্বস্তিতে চুনারুঘাট পৌরবাসী  ফ্যামিলি কার্ড: মানুষের অধিকার, নাকি নতুন অনিয়মের দরজা? নিয়োগ বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও- ফলাফল বাতিলের দাবি চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই? নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা হাজী রশিদ-হামিদ মডেল হাই স্কুল থেকে ইয়ারমিনের জিপিএ-৫ অর্জন: জারুলিয়ায় আনন্দের জোয়ার শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন ১১৫০ নম্বরের সাফল্য অর্জন করেছে রাজার বাজার স্কুলের বিজ্ঞান শিক্ষার্থী লাইসা হুসাইন সীমান্তের কাঁটাতার, রক্তের স্মৃতি ও নীরব অস্তিত্ব রক্ষা: গজরাজের না-বলা কথা রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

হাজী রশিদ-হামিদ মডেল হাই স্কুল থেকে ইয়ারমিনের জিপিএ-৫ অর্জন: জারুলিয়ায় আনন্দের জোয়ার

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মেধা তালিকার উজ্জ্বল মুখ ইয়ারমিন আক্তার সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় হাজী রশিদ- হামিদ মডেল হাই স্কুল থেকে জিপিএ-৫ অর্জন করেছে।তার এই চমৎকার সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও পুরো এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের জোয়ার বইছে।


‎​ইয়ারমিন আক্তার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত আব্দাল মিয়া ও জেসমিন আক্তার দম্পতির গর্বিত সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও মেধাবী ইয়ারমিন। নিজের এই বর্ণিল অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সে জানায়, যে ফলাফলের জন্য এতদিনের পরিশ্রম, দুশ্চিন্তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে SSC-তে A+ পেয়েছি আলহামদুলিল্লাহ।এই আনন্দটা শুধু একটা রেজাল্টের নয়, এটা আমার স্বপ্ন আর পরিশ্রমের প্রথম সুন্দর সাফল্য।

‎​মেয়ের প্রত্যাশিত সাফল্যে আবেগাপ্লুত মাতা জেসমিন আক্তার বলেন, “আমার মেয়ে আজ জিপিএ-৫ পেয়ে আমার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন ভবিষ্যতে তার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে দেশ ও দশের সেবা করতে পারে এবং একজন প্রকৃত সুনাগরিক হতে পারে—এজন্য আমি শিক্ষক, সহপাঠী ও দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চাই।”

‎​এদিকে ইয়ারমিম আক্তারের এই কৃতিত্বপূর্ণ অর্জনে হাজী রশিদ- হামিদ মডেল হাই স্কুল পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তারা এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ইয়ারমিন আক্তারের পিতা মরহুম আব্দাল মিয়া একটি এনজিও প্রতিষ্ঠানে চাকুরী করতেন। তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। মা জেসমিন আক্তারের প্রচেষ্টায় মেয়ের এতদুর পৌছানোর কৃতিত্বকে স্থানীয়রা দৃষ্টান্ত হিসেবে গর্বিত অনুভব করছেন।

অপর দিকে প্রতিষ্ঠার ১০ বছরেই স্থানীয় ১০ স্কুলকে ছাড়িয়ে চুনারুঘাটের জারুলিয়া হাজী রশিদ-হামিদ মডেল উচ্চ বিদ্যালয় সাফল্য অর্জন করেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews