1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কিশোরদের গেমিং আসক্তি রোধে মাঠে লাখাই থানা পুলিশ প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন কতটা গণতান্ত্রিক?  চুনারুঘাটে সাবেক মেয়রের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউরোপ স্বপ্নের মর্মান্তিক পরিণতি: লাশ হয়ে ফিরলো বানিয়াচংয়ে জাহাঙ্গীর চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত চুনারুঘাট শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় সীমানা প্রাচীর নেই, ঝুঁকিতে হাজী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর, আটকে চাঁদা দাবি ও বিপাকে ইজারাদার বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগি রাস্তার ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে। একই সাথে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও কোনো বরাদ্দ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) নাটোরের সমবায় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়াশোনা স্কুলেই শেষ করতে হবে। প্রয়োজন হলে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। কোনো শিক্ষক স্কুলের বাইরে প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের উন্নয়ন কাজের জন্য কোনো বরাদ্দও দেওয়া হবে না।

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে ফারজানা শারমীন পুতুল বলেন, আগের সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনূর রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews